গাজীপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের নাওজোড় এলাকায় সোমবার ট্রাক চাপায় একজন পোশাক শ্রমিক ্িনহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৮টা থেকে প্রায় দেড় ঘণ্টা গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ১০ জন আহত হয়েছেন।
নিহত পোশাক শ্রমিকের নাম আশু মিয়া (২২)। তিনি নাওজোড় এলাকার দিগন্ত সোয়েটার নিটিং-এ অপারেটরের কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া এলাকায়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশু মিয়া সকাল পৌনে ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী ঢেউটিন বোঝাই একটি ট্রাক চাপায় মারা যান।"
তিনি জানান, ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা মহাসড়কও অবরোধ করে।
ট্রাকের আগুন নেভাতে গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এলে শ্রমিকরা তাদের গাড়ি আটকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে চার দমকল কর্মী ও ছয় পথচারী আহত হন।
আহত দমকলকর্মীরা হলেন- আবু জাফর (৩৫), শামসুল হক (৩২), কামরুল হাসান (৩৮) ও দীপক কুমার দে (৩৫)। তবে আহত পথচারীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্য ঘটনাস্থলে আসে। সকাল সাড়ে ৯টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে শ্রমিকদের হটিয়ে দেয়। এরপর শ্রমিকরা দিগন্ত সোয়েটার নিটিং-এ ফিরে যায়। এ পরিস্থিতির কারণে কারাখানা কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে।
অবরোধ শেষ হলেও মহাসড়কের মাঝখানে জ্বলন্ত ট্রাকের কারণে যান চলাচল বিঘি
bdnews24