মৌলভীবাজার, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হামলার অভিযোগে করা মামলায় মৌলভীবাজারের পৌরসভার প্যানেল মেয়র জালাল আহমদকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন জালাল আহমদ। শুনানি শেষ আদালত আবেদন নামঞ্জুর করে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার জানান, গত ২৩ জানুয়ারি শহরের কুসুমবাগ এলাকায় জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম এ মুমিতের ওপর হামলা হয়।
এ ঘটনায় তার ভাই আবদুল মুকিত পৌরসভার প্যানেল মেয়র জালালসহ ছয়জনকে আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24