ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুপ্রিম কোর্টে চুরানব্বইজন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়ে সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়ালো ১শ' ১০ এ। অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিলে মোট আইন কর্মকর্তার সংখ্যা ১শ' ৪৭ জন।
এর মধ্যে একজন অ্যাটর্নি জেনারেল, তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ৩৩ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১শ' ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ১৯৭২ সালের বাংলাদেশ আইন কর্মকর্তা আদেশের ৩ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এই নিয়োগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৫২ঘ.
bdnews24