২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার শুধু 'চিহ্নিত' যুদ্ধাপরাধীদের বিচার করবে: আইন প্রতিমন্ত্রী

সরকার শুধু 'চিহ্নিত' যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার দুপুরে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা হাজার হাজার যুদ্ধাপরাধীর বিচার করব না। শুধু চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।" তবে 'চিহ্নিত' যুদ্ধাপরাধী কারা তাদেরকে চিহ্নিত করেননি প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 08:33 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার শুধু 'চিহ্নিত' যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার দুপুরে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা হাজার হাজার যুদ্ধাপরাধীর বিচার করব না। শুধু চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।" তবে 'চিহ্নিত' যুদ্ধাপরাধী কারা তাদেরকে চিহ্নিত করেননি প্রতিমন্ত্রী। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সিলেট থেকে নির্বাচিত আওয়ামী লীগ সাংসদ মাহামুদুস সামাদ চৌধুরী চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব আনেন। তবে সংসদ সর্বসম্মতিক্রমে সব যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্ত নেয়। কত দিনের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে- জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী বলেন, "শুভস্য শীঘ্রম। তবে আমরা আশা করি, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।" যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের পক্ষ থেকে আলাদা আলাদা মামলা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার করা হবে- সরকারের এ সিদ্ধান্তই এফআইআর বা মামলা হিসাবে চিহ্নিত হবে।" বিচারের ক্ষেত্রে কী ধরনের তথ্য প্রমাণ উপস্থাপন করা হবে- এ প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, "এ বিষয় নিয়ে যারা কাজ করেছেন বা করছেন তাদের কাছে অনেক তথ্য রয়েছে। এছাড়া একাত্তর সালের বিভিন্ন পত্র-পত্রিকা, দলিল-পত্র এবং দেশে-বিদেশে রক্ষিত বিভিন্ন প্রমাণপত্র দিয়েই তাদের অপরাধ প্রমাণ করা হবে।" প্রতিমন্ত্রী জানান, সদস্যদের নাম চূড়ান্ত না হওয়ায় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের ঘোষণা দেওয়া হয়নি। আইনমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। রোববার সন্ধ্যায় এ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ এবং আইন প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সোমবার তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠন ও এর সদস্যদের নাম ঘোষণা করা হবে। কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, আইনমন্ত্রী শফিক আহমেদ 'গাজা ও অন্যান্য অধিকৃত অঞ্চলে গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারে কার্যকর বিচারিক ও আইনি কাঠামো' বিষয়ে মুসলিম বিশ্বের প্রসিকিউটর ও বিশ্বের বিখ্যাত আইন বিশেষজ্ঞের এক সম্মেলনে যোগ দিতে সোমবার ইরানের রাজধানী তেহরান যাত্রা করেছেন। ২৪ এপ্রিল তিনি দেশে ফিরবেন। তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার চাট্টিখানি বিষয় নয়। এটি একটি সুক্ষ