২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুর-আশুলিয়া বেড়ীবাধ সড়কে ট্রাক খাদে পড়ে দু'জন নিহত

মীরপুর-আশুলিয়া বেড়ীবাধ সড়কে রোববার দুপুরে একটি ট্রাক খাদে পড়ে গেলে দু'জন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে সড়কের নবাবেরবাগ মোড়ে একটি কাঠ বোঝাই ট্রাক একটি চায়ের টং দোকান ভেঙেচুরে নিয়ে খাদে গিয়ে পড়ে। হতাহতরা সবাই চায়ের দোকানে ও ট্রাকের ওপরে ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 05:23 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মীরপুর-আশুলিয়া বেড়ীবাধ সড়কে রোববার দুপুরে একটি ট্রাক খাদে পড়ে গেলে দু'জন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে সড়কের নবাবেরবাগ মোড়ে একটি কাঠ বোঝাই ট্রাক একটি চায়ের টং দোকান ভেঙেচুরে নিয়ে খাদে গিয়ে পড়ে। হতাহতরা সবাই চায়ের দোকানে ও ট্রাকের ওপরে ছিল। নিহতরা হলেন- নজরুল গাজী (৫৫) ও মণ্টু (২৫)। গুরুতর আহত পাঁচজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতরা হলেন- রানা (৩০), আবুল কালাম (৪০), মন্টুর চাচা রুহুল সরদার (৪৫), পঞ্চম (২২) ও চা দোকানী হায়াত বানু (৪০)। নিহত নজরুল গাজীর ভাইপো স্বপন গাজী জানান, দুপুর দেড়টার দিকে তার চাচা দোকানটিতে গিয়ে চা খাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা ঘটনার বিবরণ নিশ্চিত করে বলেন, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ভেঙে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩২৫ঘ.