ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করে ২০০৪ সালের জুনে প্রকাশিত 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র' বাজেয়াপ্ত করতে হাইকোর্টে একটি জনস্বার্থ রিট আবেদন করা হয়েছে।
রোববার বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করেন মুক্তিযোদ্ধা ডা. এমএ সালাম।
রিটে ২০০৪ সালে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র'র বিক্রি ও প্রদর্শনী বন্ধেরও আবেদন জানানো হয়েছে।
সেইসঙ্গে 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র' কেন বাজেয়াপ্ত ঘোষণা করা হবে না এবং ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না- এ মর্মে প্রতিপক্ষদের বিরুদ্ধে রুলনিশি জারির আবেদন করা হয়।
রিটে মন্ত্রীপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধের দলিল প্রকাশনা প্রকল্পের পরিচালক ও প্রিয়াংকা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের মালিককে প্রতিপক্ষ করা হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে এডভোকেট মনজিল মোরসেদ বলেন, ১৯৭৯ সালের ১৩ ফেব্র"য়ারি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রচনা ও প্রকাশের জন্য সরকার একটি কমিটি গঠন করে। ওই কমিটি ১৯৮২ সালের নভেম্বরে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রণয়ণ করে প্রকাশ করে । পরে ২০০৩ সালের ডিসেম্বর মাসে এটি পুনরায় ছাপা হয়্ ।
তিনি বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার স্ব^াধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে। এতে সুষ্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। ওই ঘোষণাই ১৯৮২ ও ২০০৩ সালে প্রকাশিত স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বইটিতে প্রতিফলিত হয়েছে।
মনজিল মোরসেদ বলেন, তৎকালীন চার দলীয় জোট ক্ষমতায় থাকাকালে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বইগুলি পুনঃমুদ্রণের সিদ্ধান্ত নেয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুমোদনক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিম
bdnews24