ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া তিনটি ইউনিটের মধ্যে রোববার সকালে দুটি ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
৫৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার জিটি-১ এবং ৩৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এস.টি ইউনিট দুটি সকাল সাতটায় চালু হয়। তবে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পাঁচ নং ইউনিট এখনো বন্ধ রয়েছে।
ইউনিট দুটি চালু হওয়ায় জাতীয় গ্রীডে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বেড়েছে। বর্তমানে কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে সাতটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল খালেক জানান, পূর্ণ উৎপাদন ক্ষমতায় নিতে সংস্কার কাজের জন্য পাঁচ নম্বর ইউনিটটি সাত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ ইউনিট পূর্ণ মাত্রায় উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে শনিবার ভোররাতে হাই প্রেসার হিটারে ত্র"টির কারণে ওই তিনটি ইউনিট কয়েক ঘণ্টার ব্যবধানে বন্ধ হয়ে যায়। ইউনিট তিনটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রীডে ২৩৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২১১৫ঘ.
bdnews24