২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ মমতাজ ইকবালের জানাযা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ বেগম মমতাজ ইকবালের নামাজে জানাযা শনিবার বেলা ১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ বেগম মমতাজ ইকবালের নামাজে জানাযা শনিবার বেলা ১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। স্পিকার মো. আবদুল হামিদ, সাংসদ তোফায়েল আহমদ ও মো. রহমত আলী, চিফ হুইপ আব্দুস শহীদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার এবং সংসদ সচিব আশফাক হামিদ জানাযায় অংশ নেন। স্পিকার আবদুল হামিদ, প্রধানমন্ত্রী ও সংসদ-নেতার পক্ষে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাংসদ তোফায়েল আহমেদ, হুইপ সাগুফতা ইয়াসমিন, সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত, জাতীয় পার্টির পক্ষে এইচ এম এরশাদ, চিফ হুইপ আব্দুস শহীদ প্রয়াত মমতাজ ইকবালের কফিনে পুষ্প স্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। ডেপুটি স্পিকারের শোক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী সাংসদ বেগম মমতাজ ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বাণীতে ডেপুটি স্পিকার বলেন, সাংসদ বেগম মমতাজ ইকবাল সংসদের ১ম অধিবেশনে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন সফল নেত্রী, সমাজ সেবক ও রাজনীতিবিদকে হারিয়েছে। তিনি মমতাজ ইকবালের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সাংসদ বেগম মমতাজ ইকবাল শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার স্বামী প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর ইকবাল হোসেন চৌধুরী এরশাদ সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন। মমতাজ ইকবাল ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে বিএ (অনার্স) এবং ১৯৭৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি প্রায় ৮ বছর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এনা'র সুনামগঞ্জ প্রতিনিধি ছিলেন। তিনি বিটিভিতে সংবাদ পাঠিকা হিসেবেও কিছুদিন কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৮৫০ঘ.