২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা সাংসদ মমতাজ ইকবাল মারা গেছেন

সুনামগঞ্জের জাতীয় পার্টির সাংসদ বেগম মমতাজ ইকবাল শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। সুনামগঞ্জ জেলা জাপা সভানেত্রী মমতাজ ইকবাল ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 07:09 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - সুনামগঞ্জের জাতীয় পার্টির সাংসদ বেগম মমতাজ ইকবাল শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। সুনামগঞ্জ জেলা জাপা সভানেত্রী মমতাজ ইকবাল ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন। জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টায় ম্যাসিভ হার্ট অ্যাটাকে মমতাজ ইকবাল মারা যান। মমতাজ ইকবালের আত্মীয় বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে উত্তরার বাড়িতে রাখা হয়েছে। সেখান থেকে মরদেহ শনিবার সুনামগঞ্জে নেওয়া হবে। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার স্বামী প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর ইকবাল হোসেন চৌধুরী এরশাদ সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন। মমতাজ ইকবাল ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে বিএ (অনার্স) এবং ১৯৭৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি প্রায় ৮ বছর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এনা'র সুনামগঞ্জ প্রতিনিধি ছিলেন। তিনি বিটিভিতে সংবাদ পাঠিকা হিসেবেও কিছুদিন কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/এসআইটি/জিএমএ/প্রতিনিধি/এএনএস/ডিডি/এইচএ/০২৪৯ঘ.