২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বরযাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়পুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই মহিলাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

কুমিল্লা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়পুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই মহিলাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। নিহতদের কারো পরিচয় এখন পর্যন্ত পুলিশ জানাতে পারেনি। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে কুমিল্লার বুড়িরচং থেকে চট্টগ্রামগামী বরযাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪০ ঘ.