২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে আগুন লেগে বাস পুড়ে গেছে

যান্ত্রিক গোলযোগের কারণে শাহবাগে একটি বাসে আগুন লেগে অর্ধেকটা পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক গোলযোগের কারণে শাহবাগে একটি বাসে আগুন লেগে অর্ধেকটা পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে মিডওয়ে পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। যান্ত্রিক গোলযোগ থেকে মোহাম্মদপুর টু মীরপুর রুটের গাড়িটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে ৮টা ২০মিনিট নাগাদ আগুন নিভিয়েছে বলে তিনি জানান। আতাউর রহমান জানান, আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৩৩ঘ.