২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার পানি প্রবাহ পর্যবেক্ষণ করলেন জেআরসি কর্মকর্তারা

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা বুধবার পদ্মা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেছেন। পানি উন্নয়ন বোর্ডের পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২ টার দিকে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের তিনশ' মিটার উজানে পানি প্রবাহ পর্যবেক্ষণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

কুষ্টিয়া, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা বুধবার পদ্মা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেছেন। পানি উন্নয়ন বোর্ডের পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২ টার দিকে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের তিনশ' মিটার উজানে পানি প্রবাহ পর্যবেক্ষণ করেন। ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন জেআরসি কমিশনার এস.পি. কাকরান, ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের জয়েন্ট কমিশনার রবি শংকর, ডেপুটি কমিশনার প্রবীণ কুমার, গঙ্গা ব্যারেজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বালেশ্বর ঠাকুর, উপ-সচিব অসীম মহাজন এবং ভারতীয় দূতাবাসের কাউন্সিলর এম. সুবারা উডো। অন্যদিকে বাংলাদেশ দলে ছিলেন জেআরসি সদস্য মীর সাজ্জাদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী এ.এইচ.এম. কাউসার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাকিব হোসেন, যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব কাজী এহসানুল হক ও হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২১২০ঘ.