ঢাকা এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ছিনতাইয়ে ব্যবহার করা প্রাইভেটকার ও একটি বিদেশি -পিস্তলসহ এক অপরাধীকে গ্রেপ্তার করছে র্যাব-১০।
র্যাব-১০ এর অপারেশন অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট হুমায়ুন কবির বলেন, ১৪ এপ্রিল বিকালে দয়াগঞ্জ নতুন রেল গেট এলাকায় গুলি করে জাকির হোসেন (২৭) নামে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই করা হয়। খবর পেয়ে র্যাবের একটি দল দীননাথ রোড থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সাদা টয়োটা প্রাইভেট কার ও ছিনতাইকারী মোঃ জালাল উদ্দিন মাতবরকে (৩১) গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তুলও উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, জালাল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, একমাসেরও বেশি সময় ধরে ওই গাড়ি ব্যবহার করে তারা ছিনতাই করে আসছে।
অপারেশন অফিসার হুমায়ুন কবির জানান, অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৪২ঘ.
bdnews24