২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর সাবেক সাংসদ খৈয়ামের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির অভিযোগে সোমবার রাজবাড়ীর সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন দুদক ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নূর হোসেন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 06:44 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

রাজবাড়ী, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির অভিযোগে সোমবার রাজবাড়ীর সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন দুদক ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নূর হোসেন খান। মামলার বিবরণে বলা হয়, রাজবাড়ী পৌর এলাকার অংকুর বিদ্যালয় অ্যান্ড কলেজে ২০০১ সাল থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি বেতন-ভাতার অর্থের ১ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা তুলে আত্মসাৎ করেন। এছাড়া তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে সরকারি সম্মানীভাতাও তোলেন। তার বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০৩০ ঘ.