২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরো চার জনের সাক্ষ্য গ্রহণ

আওয়ামী লীগের জনসভায় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় আরো চার জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মাসদার হোসেন সাক্ষ্য গ্রহণ শেষে ২০ এপ্রিল মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগের জনসভায় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় আরো চার জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মাসদার হোসেন সাক্ষ্য গ্রহণ শেষে ২০ এপ্রিল মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। নতুন সাক্ষ্য দেওয়া চারজন হলেন আবুল কাশেম, মানিক মিয়া, হোসেন আলী ও রতন চন্দ্র দাস। এ নিয়ে এই মামলায় রাষ্ট্রপক্ষে ৪০৮ জন সাক্ষীর মধ্যে ৩০ জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্য নেওয়ার আগে এ মামলার কারাগারে থাকা আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান এবং বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়। মামলার আট আসামী এখন পর্যন্ত পালিয়ে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২২২৬ঘ.