২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় পররাষ্ট্র সচিবের আকস্মিক ঢাকা সফর

ভারতীয় পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন আকস্মিক ও অনির্ধারিত এক সফরে এখন ঢাকায়। তার এ সফর সম্পর্কে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ( ইনফরমেশন) দীপক মিত্তাল রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন রোববার বিকেলে ঢাকা এসেছেন। তার এ সফর অনির্ধারিত ও অঘোষিত। বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সঙ্গে নিয়মিত পরামর্শের অংশ হিসেবেই তিনি ঢাকা এসেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতীয় পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন আকস্মিক ও অনির্ধারিত এক সফরে এখন ঢাকায়। তার এ সফর সম্পর্কে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ( ইনফরমেশন) দীপক মিত্তাল রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পররাষ্ট্র সচিব শিব শংকর মেনন রোববার বিকেলে ঢাকা এসেছেন। তার এ সফর অনির্ধারিত ও অঘোষিত। বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সঙ্গে নিয়মিত পরামর্শের অংশ হিসেবেই তিনি ঢাকা এসেছেন।" ভারতীয় পররাষ্ট্র সচিব সোমবার সকাল ১০ টায় পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২৩৫০ঘ.