২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায়ে লেদার টেকনোলজি'র শিক্ষার্থীরা আমরণ অনশনে যাচ্ছে

দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়াসহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজধানীর লেদার টেকনোলজি কলেজের শিক্ষার্থীরা। ছয় দফা দাবি আদায়ে সোমবার থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়াসহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজধানীর লেদার টেকনোলজি কলেজের শিক্ষার্থীরা। ছয় দফা দাবি আদায়ে সোমবার থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কলেজের লেদার প্রোডাক্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মামুনুর রশীদ। শিক্ষার্থীরা পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসারও দাবি জানায়। শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে অধ্যয়নরত সব শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যাণ্ড টেকনোলজি অনুষদের অধীনে ডিগ্রী দেওয়া, ঢাবি ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের দ্বৈত প্রশাসন ব্যবস্থা বাতিল করে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসেবে একক প্রশাসনিক ব্যবস্থা চালু, পরীক্ষা কেন্দ্র স্থানান্তর, ফরম পূরণ ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও শিক্ষক সংকট সমাধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/এইচএ/২২৩৫ঘ.