২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটিবি'র চেয়ারম্যান ও মাউশি অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি পদে অদল-বদল

দুই দিনের ব্যবধানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদে অদল-বদল করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে রদবদল করা হয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুই দিনের ব্যবধানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদে অদল-বদল করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে রদবদল করা হয়। গত বৃহস্পতিবার এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নোমান উর রশীদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। এছাড়া একই দিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পাওয়া নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল উদ্দিনকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জারি করা এ সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১১১ঘ.