২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদের পাশে হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। হাসিনা বেলা সাড়ে ১১টার থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওয়াজেদ মিয়ার শয্যাপাশে অবস্থান করেন। হাসিনার পর ছেলে সজীব ওয়াজেদ জয় স্কয়ার হাসপাতালে যান। জয় পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত বাবার কাছে সময় কাটান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। হাসিনা বেলা সাড়ে ১১টার থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওয়াজেদ মিয়ার শয্যাপাশে অবস্থান করেন। হাসিনার পর ছেলে সজীব ওয়াজেদ জয় স্কয়ার হাসপাতালে যান। জয় পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত বাবার কাছে সময় কাটান। স্কয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শনিবার) থেকে ওয়াজেদ মিয়ার কিডনি ডায়ালাইসিস শুরু হবে।" ওয়াজেদ মিয়া দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যাসহ হৃদরোগ ও শ্বাস কষ্টে ভুগছেন। কিছু দিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার এনজিওপ্লাস্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৬০৫ ঘ.