২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পাওনা টাকা নিয়ে হামলায় একজন নিহত

পাওনা টাকা পরিশোধ না করার কারণে হামলায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

মুন্সীগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাওনা টাকা পরিশোধ না করার কারণে হামলায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত হাসান মোল্লা (৭০) টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন হাসান মোল্লার স্ত্রী আম্বিয়া বেগম (৬০), ছেলে কাদির (২৬) ও বাদশা (২৪) এবং মেয়ে ফাতেমা (৩৫)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হওয়া একটি মামলায় পুলিশ আসমা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ জানান, হাসান মোল্লার সঙ্গে মতের মিল না হওয়ায় তার প্রবাসী ছেলের স্ত্রী আসমা বেগম একই গ্রামের বাসিন্দা মামা শ্বশুর হাসান শেখের বাড়িতে বসবাস করেন। ঘটনার চার/পাঁচদিন আগে আসমা বেগমের কাছ থেকে তার শ্বশুর হাসান মোল্লা এক হাজার টাকা ধার নেন। মঙ্গলবার সন্ধ্যায় আসমা পাওনা টাকা ফেরত চান। কিন্তু হাসান মোল্লা টাকা দিতে ব্যর্থ হলে বচসার জের ধরে আসমা, মামা শ্বশুর হাসান শেখ এবং তার দুই ছেলে ফরিদ ও মহিউদ্দিন রামদা, চাপাতি ও হকিস্টিক দিয়ে হাসান মোল্লার বাড়িতে হামলা চালায়। হামলায় মারাত্মক জখম হাসান মোল্লাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে মারা যান। পুলিশ কর্মকর্থা আরও জানান, এ ঘটনায় বাদশা মোল্লা বাদী হয়ে মঙ্গলবার গভীর রাতে একটি মামলা করেছেন। এ মামলায় আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.