লক্ষ্মীপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মনির হোসেন চৌধুরী।
সোমবার রাত ১১টার পর সহকারী রিটার্নিং কর্মকর্তা রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনির হোসেন মাছ প্রতীক নিয়ে ৩০ হাজার ৩২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত আব্দুর রহিম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৩৬৬ ভোট।
তিনি জানান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ ক ম রুহুল আমিন (বাঘ প্রতীক)। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ১৯৪। উড়োজাহাজ প্রতীক নিয়ে ১২ হাজার ৫৫৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন আবুল কাশেম।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নীলুফার কবীর (আম প্রতীক)। তিনি ভোট পেয়েছেন ২১ হাজার ৭৮৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফেরদৌসি মজুমদার বিউটি (হাঁস) পেয়েছেন ২০ হাজার ৪৪১ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৮২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়।
২২ জানুয়ারি নির্বাচন কমিশন এ উপজেলার নির্বাচন স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১১২০ ঘ.
bdnews24