২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুটি নৌকাসহ ৫০ মণ জাটকা আটক

চাঁদপুরের মেঘনা নদীতে শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা এবং দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। তবে কেউ গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 09:35 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

চাঁদপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনা নদীতে শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা এবং দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। তবে কেউ গ্রেপ্তার হয়নি। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুর সদর উপজেলার বহরিয়া, লগ্নিমারা চর ও হরিনা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন নৌ-যান থেকে ৫০ মণ জাটকা এবং দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। তিনি জানান, আটক জাটকার বাজারমূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। এসব জাটকা শনিবার সকালে এতিমখানা ও গরীব লোকজনের মধ্যে বিতরণ করা হয়। নৌকা দুটি চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৭ ঘ.