২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দেড় হাজার গুলি উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে মাটির নিচ থেকে শুক্রবার দেড় হাজার গুলি উদ্ধার হয়েছে। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 06:20 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

চাঁদপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জে মাটির নিচ থেকে শুক্রবার দেড় হাজার গুলি উদ্ধার হয়েছে। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ট্রাকঘাট এলাকার ডাকাতিয়ার পাড়ে আবু তাহের তার কেনা জমিতে ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে দিনমজুর ভাড়া করেন। তিনি জানান, খোঁড়ার এক পর্যায়ে শুক্রবার দিনমজুররা মাটির সাড়ে ৩ ফুট নিচে কোদালে লৌহ জাতীয় পদার্থের সন্ধান পায়। মাটি সরিয়ে সেখানে স্তুপাকারে অগণিত গুলি দেখা যায়। এরপর আবু তাহের হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শুক্রবার বিকেলে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। ওসি জসিম উদ্দিন আরো জানান, উদ্ধারকৃত দেড় হাজার গুলি হাজীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকায় এগুলো অনেকাংশে নষ্ট হয়ে গেছে। থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধারণা করা হচ্ছে, এগুলো স্বাধীনতা যুদ্ধে ব্যবহারের জন্য আনা হয়েছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/১২৫১ ঘ.