সুনামগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজারো ভক্ত আর দর্শনার্থীদের উপস্থিতিতে সুনামগঞ্জে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বাউল আব্দুল করিম লোকজ উৎসব।
সুনামগঞ্জের দিরাই উপজেলার তারল ইউনিয়নের উজানধল গ্রামের কালনী নদীর তীরে দুই দিনব্যাপী এই লোকজন উৎসব অনুষ্টিত হবে।
দুপুর ২টায় লোকজ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। উপস্থিত থাকবেন সিলেট কমিশনার ফজলুর রহমান, জেলা প্রশাসক ফরিদ আহমদ ভূইয়া। লোকজ উৎসব আগামী কাল শনিবার শেষ হবে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম জানান, বাউল আব্দুল করিম লোকজ উৎসব'র সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৪২৫ ঘ.
bdnews24