২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত ৪৮ সেনা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত

বিডিআর সদর দপ্তরের ঘটনায় নিহত ৪৮ জন সেনা কর্মকর্তাসহ ৫০ ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে নিহত বিডিআর প্রধানের স্ত্রী ও এক সৈনিকও আছেন। সোমবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এটি অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো: মাহমুদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 05:03 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তরের ঘটনায় নিহত ৪৮ জন সেনা কর্মকর্তাসহ ৫০ ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে নিহত বিডিআর প্রধানের স্ত্রী ও এক সৈনিকও আছেন। সোমবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এটি অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো: মাহমুদুল হক। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, মন্ত্রিসভার সদস্য, বিএনপির পক্ষে সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। জানাজার পর রাষ্ট্রপতি নিহতদের কফিনে ফুল দেন। বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/এসএম/এফএফ/জিএনএ/১১১৪ ঘ.