২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক বিডিআর কর্মকর্তার লাশ উদ্ধার

লালবাগ থানা পুলিশ রোববার সকালে একজন বিডিআর কর্মকর্তার লাশ উদ্ধার করেছে । তার নাম লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মাদ নেয়ামতউল্লাহ। তার স্ত্রী শারমিন কিবরিয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশ শনাক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ ২৪ ডটকম)- লালবাগ থানা পুলিশ রোববার সকালে একজন বিডিআর কর্মকর্তার লাশ উদ্ধার করেছে । তার নাম লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মাদ নেয়ামতউল্লাহ। তার স্ত্রী শারমিন কিবরিয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশ শনাক্ত করেন। গোলাম কিবরিয়া চাপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস্ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) ছিলেন। ঘটনার ৮ দিন আগে বিডিআর সদরদপ্তরে তিনি সিনিয়র রেকর্ড অফিসার (এসআরও) পদে যোগ দেন। রোববার সকাল আটটার দিকে নবাববঞ্জ বাজার ঢালের স্লুইসগেট থেকে বিডিআর'র পোশাক পরা অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর তারা লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে দুপুরে স্ত্রী শারমিন কিবরিয়া তার লাশ শনাক্ত করেন। এদিকে শনিবার রাত ১২টার দিকে পিলখানা থেকে ছোট ছোট ১৩ টুকরা হাড় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/জিএনএ/১৪১১ ঘ.