২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনানিবাস থেকে বাসভবনে প্রধানমন্ত্রী

সেনানিবাসে কয়েকশ সেনা কর্মকর্তার সঙ্গে প্রায় তিন ঘণ্টার এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে ফিরেছেন। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 05:09 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- সেনানিবাসে কয়েকশ সেনা কর্মকর্তার সঙ্গে প্রায় তিন ঘণ্টার এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে ফিরেছেন। রোববার বেলা ১১টার পর শুরু সেনাকুঞ্জের একটি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ত্বরত প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের কাছ থেকে কিছু 'অনাকাক্সিক্ষত' প্রশ্নের মুখে পড়েন বলে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র থেকে জানা গেছে। ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরের ঘটনাবলীর প্রেক্ষাপটে বৈঠকটি অনুষ্ঠিত হল। বৈঠক শেষে বেলা দুইটার দিকে সেনাকুঞ্জ থেকে সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৪৩২ ঘ.