২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সায়েদাবাদে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

রাজধানীর সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির কাছ থেকে মঙ্গলবার সকালে একটি বড় ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 08:59 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির কাছ থেকে মঙ্গলবার সকালে একটি বড় ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওয়ারি জোনের সহ কমিশনার মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে আটটার দিকে ফাঁড়ির কাছে আল বারাকা নামে একটি বাস কাউন্টারের সামনে মালিক বিহীন একটি কালো বড় ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।" পরে ব্যাগ খুলে মুখে স্কসটেপ ও ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবতীর লাশ দেখা যায়। তার পরণে কালে সালোয়ার এবং সাদা কামিজ রয়েছে। তিনি জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দুপুর পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/জিএনএ/১৪৫২ গ.