২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আগুনে পুড়ে গেছে প্লাস্টিক কারখানা

রাজধানীর বৌবাজারে বুধবার সকালে এক অগ্নিকাণ্ডে একটি প্লাস্টিক কারখানা পুরোপুরি পুড়ে গেছে। লালবাগ থানার সহকারি উপপরিদর্শক আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে বৌবাজার শহীদনগর বেড়ি বাঁধের কাছে নামবিহীন একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দমকল কর্মিরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়। হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 10:49 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বৌবাজারে বুধবার সকালে এক অগ্নিকাণ্ডে একটি প্লাস্টিক কারখানা পুরোপুরি পুড়ে গেছে। লালবাগ থানার সহকারি উপপরিদর্শক আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে বৌবাজার শহীদনগর বেড়ি বাঁধের কাছে নামবিহীন একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দমকল কর্মিরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়। হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানান। কারখানার মালিকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আব্দুর রউফ জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কারখানায় বহুদিন ধরে পড়ে থাকা রাসায়নিক দ্রব্য থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে অনেকে মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/এসকে/১৬৪৯ ঘ.