২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ ও স্থগিত উপজেলা নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন উপ-নির্বাচন ও স্থগিত উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপ-নির্বাচন ও স্থগিত উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এক তথ্য বিবরণীতে মঙ্গলবার একথা জানানো হয়। রংপুর-৩, রংপুর-৬, কুড়িগ্রাম-২, বগুড়া-৬, বগুড়া-৭ ও কিশোরগঞ্জ-৬ আসনে ২ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়া ৬ এপ্রিল অনুষ্ঠেয় স্থগিত ছয়টি উপজেলা পরিষদ সিরাজগঞ্জের বেলকুচি, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, কক্সবাজারের উখিয়া ও খাগড়াছড়ির দিঘীনালায় ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/টিআর/এসকে/২৩১১ ঘ.