২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনভিত্তিক এনজিওর মাদ্রাসা থেকে অস্ত্র ও বোমার উপকরণ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি মাদ্রাসা থেকে মঙ্গলবার বেশ কিছু অস্ত্র ও গুলি এবং বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বরিশাল র‌্যাব-৮ সাচরা ইউনিয়নের রাম কেশবপুর গ্রামের 'গ্রিন ক্রিসেন্ট' মাদ্রাসা ও এতিমখানায় অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, নয়শ' বিভিন্ন ধরনের গুলি, ও জিহাদী বইসহ চারজনকে আটক করে। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 11:29 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ভোলা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি মাদ্রাসা থেকে মঙ্গলবার বেশ কিছু অস্ত্র ও গুলি এবং বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বরিশাল র‌্যাব-৮ সাচরা ইউনিয়নের রাম কেশবপুর গ্রামের 'গ্রিন ক্রিসেন্ট' মাদ্রাসা ও এতিমখানায় অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, নয়শ' বিভিন্ন ধরনের গুলি, ও জিহাদী বইসহ চারজনকে আটক করে। লন্ডনভিত্তিক একটি এনজিও এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলে র‌্যাব জানিয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত র‌্যাব-৮ এর একটি দল ওই অভিযান চালায়। উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে- দুটি পিস্তল, দুটি রিভলবার, চারটি শটগান, আটটি ম্যাগাজিন, সাতশ' পিস্তলের গুলি, দুশ' শটগানের গুলি ও তিন হাজার বোমার স্পি