২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিপুুল সংখ্যক অবৈধ এমপি-৩ উদ্ধার

গোপালগঞ্জ শহরে ৩টি ভিসিডির দোকানে অভিযান চালিয়ে ৭২৬টি অবৈধ এমপি-৩সহ অন্যান্য যন্ত্রপাতি আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল্লাহ আল বাবুল নামের এক যুবককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

গোপালগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ শহরে ৩টি ভিসিডির দোকানে অভিযান চালিয়ে ৭২৬টি অবৈধ এমপি-৩সহ অন্যান্য যন্ত্রপাতি আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল্লাহ আল বাবুল নামের এক যুবককে। ডিএডি পাঞ্জাব আলীর নেতৃত্বে টাস্কফোর্স ও র‌্যাব-৮-এর সদস্যরা মঙ্গলবার রাতে ৭ ঘন্টা ধরে যৌথভাবে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় গভীর রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা জানান, শহরের নিরব, রিতু ও সঙ্গীতা ক্যাসেট কর্নার বহুদিন ধরে অবৈধভাবে এমপি-৩ তৈরি করে ব্যবসা করে যাচ্ছিল। এই তিনটি দোকান থেকে ৭২৬টি অবৈধ এমপি-৩, এমপি-৩ তৈরির সরঞ্জাম, ৮টি সিডিরাইটার, ২টি সিপিইউ, ২টি মনিটর, ২টি মাউস আটক করা হয়। এসব কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৩৬ ঘ.