ঢাকা, ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণের মধ্য দিয়ে জাতি বৃহস্পতিবার স্বাধীনতার ৩৮তম বার্ষিকী পালন করেছে।
৩৮ বছর আগে এই দিনে পাকিস্তানী দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার মানুষ।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভোর থেকে শ্রদ্ধা জানানো হয় স্বাধীনতাযুদ্ধের মহান শহীদদের। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যার কারণে এবার স্বাধীনতা দিবসের জাতীয় কুচকাওয়াজ হয়নি।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কের দুই পাশ জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা ওড়ানো হয়েছিল। লাল-সবুজ পতাকা ওড়ানো অনেক সাধারণ বাড়িঘর, যানবাহন আর দোকানেও।
জাতীয় দৈনিকগুলো বিশেষ সংখ্যা প্রকাশ এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি বেতার ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান স
bdnews24