২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে একজনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নতুনকোলা গ্রামে বৃহস্পতিবার রাতে শাকের আলী (৩০) নামে একজনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 11:49 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঝিনাইদহ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলার নতুনকোলা গ্রামে বৃহস্পতিবার রাতে শাকের আলী (৩০) নামে একজনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। নিহত শাকের ওই গ্রামের জানে আলী মণ্ডলের ছেলে। পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, সন্ধ্যায় শাকের জমিতে সেচ দিতে মাঠে যান। রাত ৯ টায় তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে যায়। ্তাদের জমি থেকে একটু দূরে বট গাছের নিচে কাদামাখা অবস্থায় শাকেরের লাশ পায় তারা। তিনি জানান, পুলিশ ধারণা করছে পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে জানে আলী বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.