২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৬০ বিডিআর সদস্য কারাগারে

পিলখানার ঘটনায় গ্রেপ্তার দেখানো আরো ৬০ বিডিআর সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানার ঘটনায় গ্রেপ্তার দেখানো আরো ৬০ বিডিআর সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। শনিবার সন্ধ্যায় ঢাকার মূখ্য মহানগর হাকিম মিনহাজুম মুনিরার এজলাসে হাজির করা হলে তিনি (বিচারক) তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া সাত বিডিআর সদস্যকে মহানগর হাকিমের এজলাসে তুলে তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ তাদের মধ্যে পাঁচজনকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান। পাঁচজনকে আরও দু'দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক। আর বাকি ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় কমপক্ষে সাড়ে সাত শ' বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/ডিডি/টিআর/২২৩৮ ঘ.