২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপোলো হাসপাতালের ভল্ট ভেঙে ৭৫ লাখ টাকা চুরি

রাজধানীর অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা কেন্দ্র অ্যাপোলো হাসপাতালের ভল্ট ভেঙে পৌনে এক কোটি টাকা চুরি হয়েছে। হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় হিসাবশাখার ভল্ট ভেঙে এই টাকা লুট করা হয়। ব্যাংক বন্ধ থাকার কারণে শুক্র ও শনিবার প্রতিষ্ঠানে জমা পড়া নগদ টাকা ভল্টে রাখা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা কেন্দ্র অ্যাপোলো হাসপাতালের ভল্ট ভেঙে পৌনে এক কোটি টাকা চুরি হয়েছে। হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় হিসাবশাখার ভল্ট ভেঙে এই টাকা লুট করা হয়। ব্যাংক বন্ধ থাকার কারণে শুক্র ও শনিবার প্রতিষ্ঠানে জমা পড়া নগদ টাকা ভল্টে রাখা ছিল। হাসপাতালের ভারপ্রাপ্ত সিইও শাহজাহান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন " শনিবার রাতের কোন একসময়েই ডাকাতেরা এ ঘটনা ঘটিয়েছে। ধারণা করছি, তারা জানলা দিয়ে ঢুকে, ফলস সিলিং ভেঙে ভল্টরুমে প্রবেশ করেছে। ব্যাংক বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠানের সকল টাকা ভল্টেই রাখা ছিল। ভল্টে থাকা ৭৫ লাখ টাকা তারা লুট করে নিয়ে যায়।" বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে সন্দেহ প্রকাশ করে বলেন, "ঘটনাটি বেশ সন্দেহজনক। কারণ হিসাব শাখার বাইরে নিরাপত্তারক্ষী ছিল। আবার ভবনের নীচতলায়ও প্রহরী ছিল। এ কারণে বাইরের কারও চুরির সম্ভাবনা কম।" নিজামউদ্দিন হাওলাদার জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে তিন নিরাপত্তাকর্মীকে আটক করেছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এসকে/২২২৫ঘ.