২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদরদপ্তরে সেনাবাহিনীর তদন্ত কমিটি

ঢাকায় বিডিআর সদরদপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় সেনাবাহিনীর গঠন করা তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাংগীর আলম চৌধুরী মঙ্গলবার প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 07:29 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- ঢাকায় বিডিআর সদরদপ্তরে হত্যাযজ্ঞের ঘটনায় সেনাবাহিনীর গঠন করা তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাংগীর আলম চৌধুরী মঙ্গলবার প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্রীয় কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে জাহাংগীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি দরবার হল, ডিজির বাসা, 'গণকবর'সহ বিডিআর সদরদপ্তরের বিভিন্ন জায়গাও পরিদর্শন করেছেন। এ সময় সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন। সোমবার ৯ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী। একইদিন সরকার গত ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন করেছে। সাবেক সচিব আনিস-উজ-জামান নতুন কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের স্থলাভিষিক্ত হয়েছেন। কমিটির আকার বেড়ে ১১ সদস্য হওয়ার পাশাপাশি এতে সামরিক কর্মকর্তাদের সংখ্যা বেড়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এজে/জিএনএ/১৩৩৭ ঘ.