২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতাধিক সিআইডি সদস্য তদন্ত কাজে নেমেছে

বিডিআর সদর দপ্তরে ২৫ ফেব্র"য়ারির বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ২৪ডটকম) -- বিডিআর সদর দপ্তরে ২৫ ফেব্র"য়ারির বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিভাগটির শতাধিক সদস্য সোমবার সকাল থেকে ঘটনার স্থানগুলো চিহ্নিত করে সেগুলোর আলামত সংগ্রহ করা শুরু করেন। এইসব স্থান ঘিরেও রাখা হয়েছে। সিআইডি বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) আব্দুল মালেক দর্জ্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে দরবার হল এবং মহাপরিচালকের (ডিজি) বাসভবন ঘটনাস্থল হিসাবে চিহ্নিত করে সেখানে থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তিনি জানান, মূলত গোটা বিডিআর সদর দপ্তরই এখন ঘটনাস্থল। পুরো ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে। পুলিশ সুপার (ফরেনসিক) জানান, তার বিভাগের কর্মীসহ শতাধিক সিআইডি সদস্য বিডিআর সদর দপ্তরে তদন্ত কাজে নিয়োজিত আছেন। তারা বিভিন্ন গ্র"পে বিভক্ত হয়ে কাজ করছেন। গত শনিবার রাতে লালবাগ থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং সহস্রাধিক বিডিআর সদস্যকে আসামী করে একটি রাষ্ট্রদ্রোহিতা মামলা হয়। মামলা হওয়ার পরপরই সিআইড তদন্তে দায়িত্ব নেয়। বিডিনিউজ২৪ডটকম/এলএইচ/এসকে/১৯৪৭ঘ.