২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে এ কয়েক দিনে এ তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। ইউনিটগুলো বন্ধ থাকায় ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। জাতীয় গ্রিডে ঘাটতির কারণে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে এ কয়েক দিনে এ তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। ইউনিটগুলো বন্ধ থাকায় ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। জাতীয় গ্রিডে ঘাটতির কারণে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান জানান, যান্ত্রিক ত্র"টির কারণে গত কয়েক দিনে ১ নম্বর, জিটি-১ ও এসটি ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। ত্র"টি সারিয়ে ২/১ দিনের মধ্যে ইউনিটগুলো চালু করা সম্ভব হবে বলে তিনি জানান। তিনি বলেন, বর্তমানে পাঁচটি ইউনিটে ৪৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আটটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৭২৪ মেগাওয়াট হলেও পাওয়া যায় ৬৫৮ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩০ ঘ.