ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বেশ কয়েকজন সেনা কর্মকর্তার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে বৃহস্পতিবার সমবেদনাপত্র এবং আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ ও প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা প্রতিটি সেনা সদস্যের বাসায় গিয়ে ১০ লাখ টাকার চেক এবং প্রধানমন্ত্রীর সমবেদনাপত্র পৌঁছে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২৪৫ঘ.
bdnews24