ফরিদপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরে গ্রামীণ জীবনযাত্রা মেলা শুরু হচ্ছে শুক্রবার। তিন দিনের এ মেলা চলবে রোববার পর্যন্ত।
দুপুর ১২টায় শহরের বায়তুল আমান এলাকায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মেলা উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মেলা উপলক্ষে 'স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স
bdnews24