২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে সভা

বরগুনার বুড়িরচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্পিড ট্রাস্ট, জিওকাইনেটিকস ও সেভরন বাংলাদেশ লিমিটেড আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্পিড ট্রাস্টের সভাপতি ড. সুনীল বরণ হালদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

বরগুনা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার বুড়িরচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্পিড ট্রাস্ট, জিওকাইনেটিকস ও সেভরন বাংলাদেশ লিমিটেড আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্পিড ট্রাস্টের সভাপতি ড. সুনীল বরণ হালদার। প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান। আলোচনা করেন জিওকাইনেটিকসের জিএলও মনির হোসেন, ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান সুরভী, সঞ্জীব দাস, অ্যাডভোকেট সেলিনা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০১০ ঘ.