২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী আসন: আপিলে আ'লীগের সালেহার মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ প্রার্থী সালেহা মোশাররফের মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বাছাইয়ে বাতিল হওয়া অপর প্রার্থী মেরিনা রহমান আপিল করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ প্রার্থী সালেহা মোশাররফের মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বাছাইয়ে বাতিল হওয়া অপর প্রার্থী মেরিনা রহমান আপিল করেননি। এরমধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনে ৪৫ জন চূড়ান্ত প্রার্থী রইলেন। সোমবার আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাংবাদিকদের একথা জানান। ১৯ মার্চ শেষ দিনে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করবে ইসি। বিল খেলাপি হওয়ায় ও স্বাক্ষরে মিল না থাকায় রোববার সালেহা ও মেরিনার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এদিকে, উপনির্বাচনে রংপুর-৬ আসনে মনোনয়ন বাতিল হওয়া তিন স্বতন্ত্র প্রার্থীর আবেদন আপিল শুনানির নির্ধারিত দিন সোমবার খারিজ করা হয় বলেও জানান সিইসি। ৩০ মার্চ অনুষ্ঠেয় সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৫টি আসনে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপি'র পাঁচজন ও জাতীয় পার্টির পাঁচজন প্রার্থী (কোটা ৪টি) মনোনয়ন দাখিল করেন। রোববার ছিল সংরক্ষিত আসনে নারী সাংসদদের প্রার্থিতা বাছাইয়ের দিন। এর আগে ১২ মার্চ ছিল সংরক্ষিত আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২২২০ঘ.