২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ডিএমপি কমিশনার শহীদুল হক

ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার নিযুক্ত হয়েছেন এ কে এম শহীদুল হক। তিনি নাইম আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার নিযুক্ত হয়েছেন এ কে এম শহীদুল হক। তিনি নাইম আহমেদের স্থলাভিষিক্ত হলেন। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে শহীদুল হক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ছিলেন। গত শনিবার তাকে ডিএমপি কমিশনারের (চলতি দায়িত্বে) দায়িত্ব দেওয়া হয়। ডিএমপি কমিশনার নাইম আহমেদকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১৯৫৫ঘ.