২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ জেলায় নতুন জেলা প্রশাসক

১৭ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 09:44 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

সোমবার সরকার এক আদেশে উপ সচিব পর্যায়ের ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক নিয়োগ করেছে। (আরো তথ্যসহ)

দুই জেলা প্রশাসককে বদলি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ সচিব এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে ময়মনসিংহ, অর্থ বিভাগের উপ সচিব আব্দুল জলিলকে দিনাজপুর, শিল্পকলা একাডেমীর পরিচালক মিজানুর রহমানকে নোয়াখালী, সাভার বিপিএটিসি'র পরিচালক স্বপন কুমার সরকারকে বরগুনা, এনআইএলজি'র উপ পরিচালক ফরিদউদ্দিন আহমেদ চৌধুরীকে চট্টগ্রাম, বন্যা কবলিত প্রাইমারী স্কুল পুনর্নিমাণ প্রকল্পের পরিচালক নুরূল আমিনকে নেত্রকোনা, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক শামসুর রহমানকে নারায়ণগঞ্জ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদকে ফরিদপুর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুল কুদ্দুস খানকে ফেনী, সংস্থাপন মন্ত্রণালয়ের উপ সচিব মাহবুবুল হককে যশোর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ পরিচালক আনোয়ার হোসেনকে নড়াইল, সমন্বিত উফশী পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের পরিচালক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে রাঙামাটি, কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব মোশাররফ হোসেনকে মুন্সীগঞ্জ, সংস্থাপন মন্ত্রণালয়ের উপ সচিব মজিবর রহমানকে চাঁপাইবাবগঞ্জ এবং পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক রুহুল আমিনকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া নড়াইলের জেলা প্রশাসক মশিউর রহমানকে বরিশাল এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সিরাজুল হক খানকে রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

যেসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে তার মধ্যে ১৪ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এরা হলেন, বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ সাফায়েত হোসেন, ময়মনসিংহের জিয়াউর রহমান খান, দিনাজপুরের মো. নবীউল হক মোল্লা, নোয়াখালীর আব্দুল হক, চট্টগ্রামের আশরাফ শামীম, নেত্রকোনার মোফাজ্জেল হোসেন, নারায়ণগঞ্জের এ এম এ রহমান, ফরিদপুরের আখতারুজ্জামান মো. মোস্তফা কামাল, ফেনীর সাইফুল্লাহ মকবুল মোর্শেদ, রাঙামাটির নুরুল আমিন, মুন্সীগঞ্জের মাহাবুব উল আলম, বরিশালের মুশফিক আহমেদ শামীম, রাজশাহীর শেফাউল ইসলাম এবং পিরোজপুরের তাজুল ইসলাম।