সাতক্ষীরা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের বাঘের আক্রমণে সাতক্ষীরায় শুক্রবার এক বাওয়ালী মারা গেছেন।
নিহত ইউনুস আলী (৩৫) কালিগঞ্জের কালিকাপুর গ্রামের ছাকাত আলীর ছেলে।
সাতক্ষীরা বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ জানান, তিনদিন আগে ইউনুস আলীসহ কয়েকজন বাওয়ালী সুন্দরবনে গোলপাতা কাটতে যান। শুক্রবার সকালে বনের কাছিকাটা এলাকায় গোলপাতা কাটার সময় একটি বাঘ ইউনুসের ওপর হামলে পড়ে এবং তাকে ধরে নিয়ে যায়।
তিনি আরো জানান, তার সঙ্গীরা লোকালয়ে এসে বনবিভাগের লোকজন এবং গ্রামবাসীকে নিয়ে বনে ফিরে যান। তারা গহীন বন থেকে ইউনুসের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩২১ ঘ.
bdnews24