সিরাজগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা সেতুর পশ্চিম পারের সংযোগ সড়ক সিরাজগঞ্জের কড্ডার মোড়ে শুক্রবার সকালে দু'টি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হন উভয় ট্রাকের হেলপারসহ চারজন।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত ছিল।
নিহত ট্রাক চালক রবিউল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের অধিবাসী।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া থেকে ইটভর্তি একটি ট্রাক বেলকুচি যাচ্ছিল। কড্ডার মোড়ে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ট্রাকটি মালামাল নিয়ে ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল।
পুলিশ কর্মকর্তা জানান, আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিআর/১৬৫৩ ঘ.
bdnews24