কুমিল্লা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা শহরের গোমতী নদীর কাছে টিক্কাচরে বৃহস্পতিবার দুপুরে এক অগ্নিকান্ডে ২টি স্কুল, ৩টি দোকান ও ১৩টি ঘর পুড়ে গেছে।
দমকল কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
কুমিল্লা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড টিক্কাচরের মহিলা কাউন্সিলার সাফিয়া খাতুন জানান, স্কুল দু'টির মধ্যে একটি ব্র্যাকের ও অন্যটি তার নিজের।
কুমিল্লা মডেল থানার উপ পরিদর্শক আবু জাফর মোঃ সালেহ তুহিন জানান, দুপুর দু'টায় আগুনের সূত্রপাত ঘটে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৬২৯ ঘ.
bdnews24