ঢাকা মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ উমরাহ পালনের জন্য বৃহস্পতিবার সৌদি আরব গেছেন।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে তিনি সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হন।
এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পুত্র এরিক এরশাদ, পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসিহ, সাংসদ এইচ এম গোলাম রেজা এবং একান্ত সচিব খালেদ আখতার।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ মার্চ জাতীয় পার্টি চেয়ারম্যান দেশে ফিরবেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ গত কয়েকবছরে উমরাহ পালনের জন্য কয়েকবার সৌদি আরব গেছেন।
তাকে বিদায় জানাতে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন কাজী জাফর আহমেদ, মোস্তফা জামাল হায়দার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/এসকে/১৯৪৯ঘ.
bdnews24