ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিডিআর সদরদপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মারা গেছেন।
সিদ্দিকুল ইসলামের ভাই সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। সেখানে বুধবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
সিদ্দিকুর রহমানের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে।
তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১২৩ঘ.
bdnews24